ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি এর আগে বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, আগামীকাল গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) অষ্টম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও বক্তব্য দেবেন প্রেসিডেন্ট।
তিনি জানান, সম্মেলনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন।
রুশ প্রেসিডেন্টের সঙ্গে ‘ইরান-রাশিয়া সমন্বিত কৌশলগত চুক্তি’ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন তিনি।
এ ছাড়া দুই পক্ষের মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা ও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর