• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৪:০৫ দুপুর

যশোরে ডিবির অভিযানে শুঁটকির পোটলার ভেতর থেকে ইয়াবা উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরে ডিবি পুলিশের অভিযানে শুঁটকি মাছের টোপলার ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি আটক করা হয়েছে।

আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।বৃহস্পতিবার ডিবি যশোরের এসআই কামরুজ্জামান এবং এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে

ডিবি'র সুত্র জানায়, এ সময় নড়াইল থেকে যশোরগামী 'অথৈয় সোহান পরিবহন' নামের একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলীর কাছে থাকা একটি শুঁটকির পোটলায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]