• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:৫৭ সকাল

ভাইরাল ভিডিও বিতর্ক, মুখ খুললেন অভিনেত্রী নুসরাত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা। ভিডিওটিতে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় উদযাপনের মুহূর্ত দেখা গেলেও পেছনে শোনা একটি শব্দ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

ঘটনার চার দিন পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন নুসরাত। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট দিয়ে তিনি জানান, ভিডিওতে শোনা শব্দ কোনো আপত্তিকর কিছুর নয়, বরং তার এক বন্ধুর বাড়ির একটি ছোট্ট কুকুরছানার কান্নার শব্দ।

নুসরাত বলেন, তিনি এক বন্ধুর বাসায় বসে ম্যাচ দেখছিলেন। সেই সময় বাড়ির কুকুরছানাটি এমন শব্দ করছিল। একই সময়ে অন্য একটি অ্যাঙ্গেল থেকে ধারণ করা ভিডিওতেও একই শব্দ শোনা যায় বলে দাবি করেন তিনি।

বিতর্কের জবাবে নুসরাত ওই বাড়ি ও কুকুরছানার ভিডিওও শেয়ার করেন। তিনি বলেন, ভুল ব্যাখ্যার আশঙ্কা থেকেই তাকে ভিডিওটি মুছে ফেলতে বলা হয়েছিল এবং তিনি সেটিই করেছেন। অযথা কল্পনা না করার আহ্বানও জানান অভিনেত্রী।

সমালোচকদের উদ্দেশে নুসরাত বলেন, মোবাইল ফোন হাতে থাকলেই কাউকে হয়রানি করার অধিকার পাওয়া যায় না। কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার পাশাপাশি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

গত ৩১ মে আরসিবির জয় উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন নুসরাত ভরুচা। পরে ভিডিওটির অডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

সূত্র: এনডিটিভি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]