ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকের জন্য আনুষ্ঠানিক কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি না থাকলেও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক অবস্থান সমন্বয়ের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
সফরের তৃতীয় দিন শনিবার (৬ জুন) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
এর আগে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর বাংলাদেশে কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সফর। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর