• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৫:২৯ বিকাল

নালিতাবাড়ীর আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুনামধন্য সহকারী শিক্ষক আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে, বৃহস্পতিবার (৪ জুন) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে তাকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। তিনি শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং তারও আগে নালিতাবাড়ী উপজেলার শ্রেষ্ঠ সরকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। শিক্ষক পরিবার থেকে বেড়ে ওঠা আবু সাঈদের স্ত্রী আবসানা তানজিন মিতু ও নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

শুধু তাই নয়, আবু সাঈদের বাবা মৃত আব্দুস সালাম এবং শাশুড়ি বেগম লুৎফুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে সাঈদের বাবা বেঁচে নেই। তার শাশুড়ি অবসরে রয়েছেন।

এছাড়াও সাঈদের শ্বশুর একেএম আব্দুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেন। শিক্ষক আবু সাঈদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি যেন সুনামের সাথে বাকি শিক্ষকতা জীবন সমাপ্ত করতে পারেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]