কন্টেন্ট তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা এবং পিছিয়ে পড়া জনপদকে অগ্রসর করানোর লক্ষ্যে বরগুনায় "সমাজ উন্নয়নে কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনার ৩০ জন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে জার্মান বাংলা প্রেসক্লাব এবং লোকবেতারের যৌথ আয়োজনে আজ (শনিবার) সকাল ১০টায় বরগুনার হোটেল বে অফ বেঙ্গলের হল রুমে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল, দৈনিক দ্বীপাঞ্চলের সম্পাদক মোশারফ হোসেন, জার্মান বাংলা প্রেসক্লাবের সভাপতি খান লিটন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুশফিক আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর কবীর মৃধা ও মোঃ আসাদুজ্জামান শাহ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল।
কুশল/সাএ
সর্বশেষ খবর