• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৮:০৭ রাত

চিত্রাঙ্কন ও বিতর্কে বরগুনায় শিক্ষার্থীদের পরিবেশ দিবস উদযাপন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে বরগুনা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্য নিয়ে সেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে নেটওয়ার্কের সদস্য সংগঠন হিসেবে সাকো, প্রান্তজন ও ডোক্যাপ অংশ নেয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এতে শিশু ও কিশোর-কিশোরীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে। অন্যদিকে বিতর্ক প্রতিযোগিতায় দুটি দল পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও সামাজিক দায়িত্ব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সভাপতি চিত্ররঞ্জন শীল, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, শিল্পকলার চারুকলা প্রশিক্ষক মো. তৌফিক হোসেন, নৃত্য প্রশিক্ষক জিয়ান জিয়া, সাংবাদিক মহিউদ্দিন অপু, পরিবেশকর্মী আরিফুর রহমান, যুব সংগঠক হেদায়েতুল্লাহ এবং গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক মো. আরিফুল ইসলাম মান্না।

আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অংশগ্রহণকারীদের উৎসাহ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিরা অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার আহ্বান জানান। শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রকারের গাছের চারা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]