• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ১২:৩৪ দুপুর

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলটের অবস্থা জানালেন ট্রাম্প

ফাইল ফটো

হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় এর দুই পাইলট নিরাপদ আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৮ জুন) ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা ভালো আছেন। কেউ আহত হননি।’

তিনি আরও জানান, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে পরে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।

এর আগে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস দুইজন সূত্রের বরাত দিয়ে জানায়, মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার সোমবার হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছিল কিনা, যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে কিনা, অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এ ঘটনায় মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: টাইমস অব ইসরাইল।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]