ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর জাহাজটির দুই ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১০ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওমানের সোহার বন্দরের উত্তর-পূর্বে প্রায় ৩৭ কিলোমিটার (২০ নটিক্যাল মাইল) দূরে অবস্থানরত একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আগুনের সূত্রপাত হয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ঘটনায় অন্তত একজন হতাহতের খবর পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির পরিচয় বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অগ্নিকাণ্ডের কারণও এখনও নিশ্চিত করা যায়নি।
এদিকে, এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর কার্যক্রম এবং উভয় পক্ষের আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর