ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নেপালে ছুটি কাটাচ্ছেন। ঘোরাঘুরির ফাঁকে তোলা তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করা প্রভা পরবর্তীতে অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে কাজ করে ছোটপর্দার জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
সম্প্রতি নেপালের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির ছবি ফেসবুকে পোস্ট করছেন তিনি। এর মধ্যে বেলুন হাতে একটি ছবি প্রকাশের পর সেটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বেলুনে লেখা ছিল “I Love You”- যা নিয়ে অনেকে তার ব্যক্তিগত জীবন ও সম্ভাব্য সম্পর্ক নিয়ে জল্পনা করছেন।
কার উদ্দেশে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে লিখছেন- প্রভার জীবনে কি আবারও প্রেম এলো? তবে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
আরেকটি ছবিতে দেখা যায়, তিনি নেপালের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিভেজা পরিবেশে সময় কাটাচ্ছেন। সারাংকোট মাউন্টেন লজে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন- “পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।”
তার এসব পোস্টে হাজারো রিঅ্যাকশন ও মন্তব্য পড়েছে। ভক্তরা অনেকে প্রশংসাও জানিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর