মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিভিন্ন স্থানে অতিরিক্ত সামরিক অভিযান সম্পন্ন করা হয়েছে।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী ইরানের সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক জলপথ দিয়ে চলাচলকারী মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি সৃষ্টি করছিল—এমন ইরানি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, ইরানের ‘অযৌক্তিক ও ধারাবাহিক আগ্রাসনের’ জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতির শেষাংশে বলা হয়, “মার্কিন বাহিনী সর্বদা সতর্ক, শক্তিশালী এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।”
এদিকে, যুক্তরাষ্ট্রের এই নতুন হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল গভীর নজর রাখছে।
সর্বশেষ খবর