• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৪:৫২ দুপুর

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে সেলিম (৩২) নামের এক রাজমিস্ত্রি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সেলিম ওই গ্রামের মোঃ জয়নাল আবেদিনের ছেলে পেশায় একজন রাজমিস্ত্রি ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।

একপর্যায়ে অভিমান করে সেলিমের স্ত্রী বাড়ি থেকে অন্য একজনের বাড়িতে চলে যান। এরপর পরিবারের সবার অগোচরে রাতের যেকোনো সময় সেলিম তার শয়নকক্ষের বাঁশের তীরের সহিত গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন সেলিমকে ডাকতে গিয়ে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। এ সময় তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে সেলিমকে নিচে নামান।

খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দীন বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানাযাবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]