রাজবাড়ীর পাংশা উপজেলা কলিমোহর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বসা কুষ্টিয়া মাঠের মধ্যে প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের জায়গা থেকে বিভিন্ন প্রকার গাছ কেটে অবাধে বিক্রি করছে একটি চক্র।
জানাগেছে বুধবার দিনভর রাস্তার পাশে থাকা বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার খোকসা উপজেলার একটি স- মিলে জমা করে রাখা হয়েছে।
এ ঘটনায় ওই এলাকার বিএনপির কর্মী সমর্থক ও সাধারন মানুষের মধ্যে গাছ খেকো বলে তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে। সরকারি রাস্তার গাছ কর্তন করে বিক্রি করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রকাশ্যে কাছ কেটে বিক্রি করা চক্রের মধ্যে রয়েছে কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের কর্মী সমর্থক হিসেবে পরিচিত আব্দুস সাত্তার, পারভেজ মোল্লা, জমির, নাসিরুল, সাবুসহ বেশ কয়েকজন বলে জানান কলিমহর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: লালটু মাস্টার
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লালটু মাস্টার ও তার ছেলে সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় বিভিন্ন ভাবে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন লালটু মাস্টার ও তার সমর্থকেরা। এ বিষয়ে লালটু মাষ্টার আইনের সহায়তা কামনা করে বলেন জাতীয়তাবাদী দল বিএনপির সু নাম নষ্ট করতে নামধারী কতিয়পয় লোকজন নানা ধরনের অপর্কমে লিপ্ত।
এ বিষয়ে দলের হাইকমান্ডসহ আমাদের এমপি ও দলের শীর্ষ নেতাদের দৃষ্টি কামনা করছি, খারাপ ২-৪ জন মানুষের জন্য দলের বদ নাম হোক সেটা আমাদের কারো কাম্য নয়।
স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই এই চক্র সরকারি গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন প্রকার অপরাধের সাথে জড়িত।
এ ঘটনায় কলিইউনিয়ন পরিষদের সচিব জানান এ ঘটনা শোনার পর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে ঘটনার সত্যতা মিলেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের কাছে বিষয়টি জানানো হয়েছে।
কলিমহর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম রেজওয়ান বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি, তিনি জানান গাছ কাটার ঘটনাটি সত্য তবে গাছগুলো সরিয়ে নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ আইনগত ব্যবস্থা নিতে পারে এ বিষয়ে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর