• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৬:০৯ বিকাল

তালাকনামা, কাবিননামা ও হলফনামা অনলাইন চায় ইসি

ফাইল ফটো

জাতীয় পরিচয়পত্র সংশোধনে তালাকনামা, কাবিননামা ও হলফনামার মতো গুরুত্বপূর্ণ নথিগুলোর আসল-নকল চিহ্নিত করতে এবার এসব কাগজপত্র অনলাইনে যাচাইয়ের ব্যবস্থা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা রোববার বিষয়টি নিশ্চিত করেন।

কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে তালাকনামা, কাবিননামা ও হলফনামা প্রায় সবসময় প্রয়োজন হয়। বিশেষ করে পুরো নাম সংশোধন, বয়স সংশোধন কিংবা স্বামীর নামের পরিবর্তন ক্ষেত্রে। তবে অনেক সময় এগুলো জাল পাওয়া যায়। কিন্তু অনলাইনে যাচাই করার মাধ্যম না থাকায় কোনটি আসল ও কোনটি নকল তা নির্ধারণ করতে বেগ পেতে হয়।

এসব সমস্যার কথা আমরা ইসি সচিবকে জানালে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আমাদের যোগাযোগ করতে বলেছেন। আমরা সেটি প্রস্তুতি নিচ্ছি, দ্রুতই মন্ত্রণালয়গুলোকে চিঠি দেব।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, তালাকনামা, কাবিননামা ও হলফনামা অনলাইনে যাচাইয়ের ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগপূর্বক সুপারিশ প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]