• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০২:৫৩ দুপুর

বরগুনায় উদ্যোক্তাদের ব্যতিক্রমী বাজার অনুশীলন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনায় এক ব্যতিক্রমী ‘উদ্যোক্তা হাট’-এর আয়োজন করা হয়েছে, যেখানে ক্ষুদ্র উদ্যোক্তারা বাস্তব বাজার পরিস্থিতির অভিজ্ঞতা লাভ করছেন। উন্নয়ন সংস্থা সংগ্রামের প্রধান কার্যালয়ের হলরুমে RAISE প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ।

হাটের ভেতর ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, দরকষাকষি, স্টলে সাজানো নিত্যপণ্য, হস্তশিল্প ও গৃহস্থালি সামগ্রী—সবকিছুই যেন এক সত্যিকারের গ্রামীণ হাটকে প্রতিফলিত করছে। এমনকি ডামি পুলিশ, চাঁদাবাজ ও হাট-ইজারাদারের ভূমিকায় প্রশিক্ষকরা অভিনয় করে বাজারের বিভিন্ন পরিচিত পরিস্থিতি তুলে ধরছেন, যাতে অংশগ্রহণকারীরা চাপের মধ্যেও ব্যবসা পরিচালনা, দরকষাকষি, মূল্য নির্ধারণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

আয়োজকরা জানান, উদ্যোক্তাদের বাস্তব বাজার ব্যবস্থার সঙ্গে পরিচিত করে তোলা, বিপণন কৌশল শেখানো, বাজার বিশ্লেষণের সক্ষমতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাসী করে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ উদ্যোগের পণ্য স্টলে সাজিয়ে সম্ভাব্য ক্রেতাদের কাছে বিক্রির অভিজ্ঞতা অর্জন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম, সংগ্রাম প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, RAISE প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের পণ্যের প্রশংসা করেন।

অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের তুলনায় এই বাস্তবধর্মী অভিজ্ঞতা তাদের জন্য অনেক বেশি কার্যকর হয়েছে। তারা মনে করেন, ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, পণ্যের প্রচার এবং বাস্তব পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, RAISE প্রকল্পের এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করে স্থানীয় পর্যায়ে একটি শক্তিশালী ও টেকসই উদ্যোক্তা সম্প্রদায় গড়ে তুলতে সহায়ক হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]