• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০২:৩৩ দুপুর

বাবার ১৮ ফ্ল্যাট থাকা সত্ত্বেও ৪ হাজার টাকার বাসায় থাকেন সাবেক এমপিকন্যা আয়শা আক্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাবার মৃত্যুর পর বড় ভাই মো. শিপলু খান রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে পৈতৃক সম্পত্তির অধিকাংশ এককভাবে ভোগদখল করছেন। ন্যায্য হিস্যা চাইতে গেলে তাদের ভয়ভীতি দেখানোসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের মেয়ে আয়শা আক্তার শিথিল।

রবিবার (৪ অক্টোবর) ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আয়শা আক্তার শিথিল। তিনি বলেন, ‘আমার আব্বার সবুজবাগে ১৭টি ফ্ল্যাট এবং আদালতপাড়ায় বাড়ি থাকা সত্ত্বেও আমি পটুয়াখালীতে ৪ হাজার টাকা ভাড়ার বাসায় থাকি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কোনোরকমে জীবনযাপন করছি।’ তার ছোট ভাই শাখিল খানও থাকার জায়গা না পেয়ে বর্তমানে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলে জানান আয়শা।

আয়শার দাবি, বড় ভাই শিপলু ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি এককভাবে ভোগদখল করছেন। নিজেদের ন্যায্য হিস্যা চাইতে গেলে ক্যাডার বাহিনী দিয়ে তাদের ভয়ভীতি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তার মা ২০২৪ সালের ৭ মে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেন। একই দিনে তিনি নিজেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সম্পত্তিতে ন্যায্য অধিকার চেয়ে পটুয়াখালী পৌরসভায় আবেদন করা হয়।

আয়শা আরও বলেন, আমাদের বাবার পটুয়াখালীর আদালতপাড়া এলাকায় প্রায় ১০ কাঠা জমির ওপর একটি বাড়ি, সদর রোডে ছয়তলা হোটেল এবং সবুজবাগ এলাকায় বহুতল ভবন রয়েছে। ওই ভবনে ১৮টি ফ্ল্যাট রয়েছে। এসব সম্পত্তি থেকে আয় হলেও আমরা কোনো অংশ পাচ্ছি না। তিনি বলেন, এতকিছু থাকা সত্ত্বেও আমি পটুয়াখালীতে ৪ হাজার টাকা ভাড়ার বাসায় থাকি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কোনোরকমে জীবনযাপন করছি। ছোট ভাই শাথিল খান থাকার জায়গা না পেয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাথিল খান বলেন, স্বৈরাচার আমলে আমার ভাইয়ের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সখ্য ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। এখন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। ৪ বছর ধরে আমাকে বাসায় ঢুকতে দেয় না। আমরা সঠিক বিচার চাই।

উল্লেখ্য, লিখিত বক্তব্যে আয়শা আক্তার শিথিল বলেন, তাদের বাবা শাহজাহান খান ২০২২ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় হামলায় আহত হন এবং ২৮ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।

আয়শার দাবি, বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে তারা তিন ভাই-বোন। তবে বড় ভাই শিপলু খান ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সম্পত্তিগুলো এককভাবে ভোগদখল করছেন। তিনি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে বিচার চান।

আজকের সংবাদ সম্মেলনের পর যদি আমাদের এবং আমাদের পরিবারের উপর কোনো ধরনের হামলা, আঘাত, খুন বা অন্য কোনো ধরনের ক্ষতি সাধন করে তাহলে পরোক্ষ, প্রত্যক্ষভাবে তার দায়ভার শিপলু খান এবং তার পরিবারকে নিতে হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]