• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০১:১৮ দুপুর

বিবাহ নিবন্ধন ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা সরকারের

ছবি: সংগৃহীত

বাল্যবিবাহ রোধে বিয়ে নিবন্ধন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কাগজভিত্তিক বা ম্যানুয়াল জন্মসনদের বদলে অনলাইন বা ডিজিটাল জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

তিনি বলেন, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহযোগিতায় আইনের সংশোধনী খসড়া তৈরির কাজ চলছে। সংশোধনের মাধ্যমে বিদ্যমান আইনের বিশেষ পরিস্থিতি সংক্রান্ত ধারা অপব্যবহার করে বাল্যবিবাহ দেওয়ার যে সুযোগ রয়েছে, তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, নতুন ব্যবস্থায় বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে কাগজের জন্মসনদের পরিবর্তে ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের বাধ্যবাধকতা থাকবে। এতে ভুয়া জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্কদের বয়স গোপন করার প্রবণতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে এখনো অনেক বিয়ে ধর্মীয় রীতি অনুসরণ করে সরকারি নিবন্ধন ছাড়া সম্পন্ন হয়, যার ফলে এসব বিয়ের ওপর নজরদারি ও আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে।

বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]