ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নাটোরে দিন দিন বাড়ছে ফুটবল উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিশাল র্যালি ও পতাকা মিছিল করেছেন হাজারো সমর্থক।
নাটোরে বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে এবার এক বর্ণাঢ্য র্যালি ও পতাকা মিছিল করেছেন জেলার হাজারো ফুটবলপ্রেমী।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নাটোর শহরের কানাইখালি মাঠ ও সিংড়া কোর্ট মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা প্রায় ৪০০ মিটার দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বহন করেন। এ সময় আকাশি-সাদা রঙে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
হাজারো সমর্থক র্যালিতে অংশ নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মোটরসাইকেল শোভাযাত্রা, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে তারা নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন জানান। সমর্থকদের অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাই শিরোপা জিতবে।
র্যালিতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পতাকার রঙে নিজেদের সাজিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পুরো শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর