• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৮:৩৮ রাত

কালুখালীতে ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালী বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এক সুপার এজেন্টের বিরুদ্ধে অবৈধভাবে আটটি সাব-এজেন্ট শাখা বন্ধ করে দেওয়া, গ্রাহক হয়রানি এবং কমিশন আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী সাব-এজেন্ট বঙ্কিম চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বালিয়াকান্দির বড়-ঘিকমলা গ্রামের মৃত বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে বঙ্কিম চন্দ্র বিশ্বাস ও রাশিদুল ইসলাম অভিযোগ করেন, কালুখালী বাজারে অবস্থিত 'এস, এ, রকিব প্রিন্টার্স ও প্রেস' নামের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সুপার এজেন্ট সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এবং নিজস্ব উদ্যোগে তাদের আটটি সাব-এজেন্ট আউটলেট বন্ধ করে দিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে সাধারণ গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, সুপার এজেন্ট তাদের ব্যাংকের সঞ্চয়ী হিসাবের সঠিক হিসাব দিচ্ছেন না এবং সাব-এজেন্টদের প্রাপ্য কমিশন আটকে রেখে নিজেই ভোগ করছেন। এছাড়া আউটলেটের সদস্যদের এফডিআর-কৃত টাকা ও ব্যাংকিং জমার টাকা ফেরত চাইলে উল্টো হুমকি ও মামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অবৈধভাবে বন্ধ হওয়া আউটলেটগুলোর মধ্যে রয়েছে বঙ্কিম স্টোর (মৃগী বাজার—যা ২৩/০৪/২০২৪ইং থেকে বন্ধ), মীর সানি (রায়নগর/রায়নগর বাজার—যা ১৬/০২/২০২৬ইং থেকে বন্ধ), মেসার্স খান ট্রেডার্স (কল-কলিয়া বাজার), মেসার্স আবির ট্রেডার্স (লাড়ীবাড়ী বাজার), মেসার্স রফিকুল ইসলাম ট্রেডার্স (সোনাপুর মোড়), মীর সানি ট্রেডার্স (রায়নগর সুইচ গেট), বিল্লাল ট্রেডার্স (বাংলাদেশ হাট), সালাম ফার্মাসী (হরিণবাড়ীয়া বাজার) এবং মা বাবার দোয়া ট্রেডার্স (মাধবপুর বাজার)।

এরই মধ্যে 'বঙ্কিম স্টোর' ও 'মীর সানি' আউটলেট সংক্রান্ত জটিলতায় আদালতে মামলাও (পাংশা ২২ আদালত ১০৫/২০২৪ এবং সি.আর ৯৫/২৬) দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীরা এই অবৈধ কর্মকাণ্ডের সঠিক বিচার এবং তাদের আটকে থাকা টাকা ও কমিশনের সুষ্ঠু সমাধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]