• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ১১:৩৫ রাত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধরণের অংশীজনকে একই মঞ্চে একত্র করা সম্ভব হয়েছে। তাঁর মতে, এর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের সুযোগ তৈরি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এই সংস্কার প্রক্রিয়ায় সরকার রাষ্ট্রের পক্ষ থেকে শুধুমাত্র সহায়ক ও সহযোগী অংশীদার হিসেবে ভূমিকা রাখবে। তিনি জানান, অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে একটি সর্বসম্মত পথনির্দেশনা নির্ধারণ করা গেলে এই উদ্যোগ সফল হবে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার রাষ্ট্রকে গণতান্ত্রিক ও কল্যাণমুখী কাঠামোর দিকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় খাতগুলোতে সংস্কার করা হচ্ছে। তার মতে, গণমাধ্যমও এই সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পরিবর্তনের পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই প্রেক্ষাপটে গণমাধ্যম কীভাবে উন্নয়ন ও শাসন ব্যবস্থার সহযাত্রী হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট মতামত প্রয়োজন।

তিনি প্রস্তাবিত গণমাধ্যম কমিশনকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে অংশীজনদের মতামত আহ্বান করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

এতে সম্পাদক, সাংবাদিক সংগঠন, মালিকপক্ষ, টেলিভিশন চ্যানেল প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং গণমাধ্যম বিশেষজ্ঞসহ বিভিন্ন অংশীজন অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীরা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের রূপরেখা, জাতীয় কর্মপরিকল্পনার খসড়া এবং বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]