• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
রোহান হাওলাদার
সাব-এডিটর
প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ১২:৩০ দুপুর

যুদ্ধবিরতির পরও থামেনি হামলা, লেবাননে ইসরাইলের আঘাতে নিহত ৫

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় কয়েকটি আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভোরের আগে নাবাতিয়েহ শহর ও আশপাশের এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। হামলার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনা প্রশমনে শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হিজবুল্লাহ। এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর ঘনিষ্ঠ দুটি সূত্রও যুদ্ধবিরতি চুক্তির সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে চুক্তি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং অঞ্চলটিতে আবারও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]