• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
রোহান হাওলাদার
সাব-এডিটর
প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০২:২৩ দুপুর

মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যেকোনো মূল্যে অপরাধীদের নির্মূল করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মোহাম্মদপুরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। 

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বার্তা দেন।

মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এখানকার অপরাধীদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে।’

আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক বেশি গতিতে ও দৃঢ়তার সঙ্গে কাজ করছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটি এরই মধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে।’

ইন্টারপোলের মাধ্যমে সুনির্দিষ্ট ও কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। আশা করি, দেশটির সরকার দ্রুতই সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।’

তিনি আরও বলেন, ‘একটা সময় মানুষের মধ্যে সাধারণ ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ পুলিশ সেই গৌরব ও সক্রিয়তা ফিরে পেয়েছে।’ দেশের নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছেন যে তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আজ পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]