• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৮:২৫ রাত

এবার বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি হানজালার, জানা গেল কারণ

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে একটি সালিশ বৈঠকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার উত্তেজিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এক মিনিটের ওই ভিডিওতে তাকে টেবিল চাপড়ে উপস্থিত বিএনপিকর্মী ও অন্যদের উদ্দেশে তীব্র ভাষায় কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” এক পর্যায়ে তিনি আরও বলেন, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দেব।”

তার এ বক্তব্য ও আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ‘চর বাচামারা মৌলভীকান্দি’ গ্রামে একটি সালিশ বৈঠকের সময় ঘটে। ওই এলাকায় মারামারির একটি ঘটনা নিয়ে সালিশ বসানো হয়, যেখানে দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

সালিশে এক পর্যায়ে একপক্ষকে এক লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উপস্থিতদের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় এমপি হানজালা উত্তেজিত হয়ে বিএনপিকর্মী তারা মিয়াকে ধমক দেন বলে জানা যায়।

ভুক্তভোগী তারা মিয়া গণমাধ্যমকে জানান, ঘটনাটি প্রায় এক মাস আগের। সালিশ চলাকালে তার সঙ্গে কথা-কাটাকাটি হয় এবং এমপি একতরফাভাবে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, জরিমানা হিসেবে এক লাখ টাকা নির্ধারণ করা হয়, যা একজন গরিব ও অসহায় ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব নয়।

তিনি দাবি করেন, সালিশে উপস্থিত লোকজন বিভিন্ন মতামত দিলেও বিচারকের উচিত ছিল ধৈর্য ধরে সব কথা শোনা। তা না হলে এটি নিরপেক্ষ বিচার হিসেবে বিবেচিত হয় না।

স্থানীয়রা জানান, বৈঠকে উত্তেজনা বাড়লে এমপি হানজালা মেজাজ হারান। এ সময় উপস্থিত একজন ভিডিও ধারণ করছিলেন এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

এদিকে সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা গণমাধ্যমকে বলেন, ঘটনাটি এক থেকে দেড় মাস আগের। ওরা আমাকে ছাড়া বিচারে বসবেই না। পরে আমি গিয়েছি। সালিশের সময় উভয়পক্ষই কথা বলতেছিল। তর্কে জড়াইছিল। তারা বেশ প্যাঁচাপেঁচি করতেছিল। তখন আমি ধমক দিয়েছি। তবে বিচার কাজটি বেশ সুন্দরভাবে সমাধান হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]