সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করার সুযোগ থাকবে, যা ২৯ অক্টোবর নিষ্পত্তি করা হবে। এছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। তবে একক প্রার্থী হলে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর