• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
রোহান হাওলাদার
সাব-এডিটর
প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:১৮ সকাল

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে

ছবি: সংগৃহীত

নরওয়ের আরও একটি ম্যাচ, আর যথারীতি জোড়া গোল করলেন দলের প্রধান তারকা আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে টানা ছয় ম্যাচে দুই গোল করে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। হালান্ডের এই দুর্দান্ত পারফরম্যান্সে মঙ্গলবার সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।

এর আগে নরওয়ে সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। সেই আসরে শেষ ষোলোতে ইতালির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটিকে। দীর্ঘ অপেক্ষার পর আবার বিশ্বকাপে ফিরে এবার দলকে নকআউটে তুলেছেন হালান্ড ও মার্টিন ওডেগার্ডরা। ম্যাচ শেষে নিজেদের ঐতিহ্যবাহী ভাইকিং নৌকা চালানোর উদযাপনও করেন নরওয়ের ফুটবলাররা।

দুর্দান্ত ফর্মে থাকা হালান্ড জাতীয় দলের হয়ে ৫২ ম্যাচে গোলসংখ্যা বাড়িয়ে করেছেন ৫৯। মাত্র ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার শেষ ছয় ম্যাচে মোট ১২ গোল করেছেন। পাশাপাশি প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই নরওয়ের হয়ে বিশ্বকাপ মঞ্চে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। দুই ম্যাচে তার গোলসংখ্যা এখন ৪।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪৩তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন বদলি খেলোয়াড় মার্কুস পেডারসেন। বিরতির পর ৪৮ ও ৫৮ মিনিটে দুটি গোল করে ব্যবধান বাড়ান হালান্ড। এর মাঝে ৫৩তম মিনিটে সেনেগালের হয়ে একটি গোল শোধ করেন ইসমাইলা সার। পরে যোগ করা সময়ে (৯৩ মিনিট) নিজের দ্বিতীয় গোল করলেও দলের হার এড়াতে পারেননি তিনি।

‘গ্রুপ আই’ থেকে ফ্রান্সের সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে। অন্যদিকে সেনেগালের আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই ম্যাচ হারের তিক্ত অভিজ্ঞতা পাওয়া সাদিও মানের দলকে এখন পরের পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে ইরাককে হারাতেই হবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]