• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:০৬ দুপুর

মেসির হাতে দেখা সেই বিশ্বকাপ ট্রফি উঠছে নিলামে, সঙ্গে থাকছে বিশেষ কার্ড

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই রেপ্লিকা ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গ্রিনভিলে নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে এটি নিলামে তোলা হবে। ট্রফিটির সঙ্গে নিলামে থাকছে লিওনেল মেসির ছবি সংবলিত একটি বিশেষ ট্রেডিং কার্ড।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা।

নিলামকারী প্রতিষ্ঠানটির দাবি, ফাইনালের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ শেষে মাঠে খেলোয়াড়দের শিরোপা উদযাপনের সময় রেপ্লিকা ট্রফিটি তাঁদের হাতে পৌঁছায়। প্রায় ৪৫ মিনিট ধরে সেটি দলের বিভিন্ন খেলোয়াড়ের হাতে ঘুরেছে। পরে বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সদস্য এতে স্বাক্ষর করেন। এরপর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয় এটি।

তবে এটি ফিফার দেওয়া আসল বিশ্বকাপ ট্রফি নয়; খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত একটি রেপ্লিকা। নিলামকারী প্রতিষ্ঠানের ভাষ্য, ট্রফিটির সত্যতা ও ইতিহাসের পক্ষে ছবি, ভিডিও এবং যথাযথভাবে অনূদিত ও বৈধকৃত নোটারি দলিল সংরক্ষিত রয়েছে।

ট্রফিটির সঙ্গে নিলামে উঠছে ২০২২ সালের প্যানিনি ইনস্ট্যান্ট লিওনেল মেসি ১১৮ নম্বর ট্রেডিং কার্ড। কার্ডটিতে বিশ্বকাপ জয়ের পর ওই রেপ্লিকা ট্রফি হাতে মেসির ছবি রয়েছে। কার্ডটি পিএসএ ১০ জেম মিন্ট গ্রেড পেয়েছে, যা সংগ্রহযোগ্য কার্ডের সর্বোচ্চ মানের গ্রেড হিসেবে বিবেচিত।

নিলামকারী প্রতিষ্ঠানটির মতে, একই মুহূর্তের সঙ্গে সম্পর্কিত ট্রফি ও ট্রেডিং কার্ড একসঙ্গে সংগ্রহের সুযোগটি বিরল। তাদের দাবি, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনের স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে এই দুটি সামগ্রীর আলাদা গুরুত্ব রয়েছে।

রিচমন্ড অকশান্সের ৭ নভেম্বরের এই আয়োজন প্রতিষ্ঠানটির ক্রীড়াসামগ্রী নিলামের একটি বিশেষ আয়োজন। এতে ট্রফি ও মেসির কার্ড ছাড়াও বিভিন্ন সময়ের দুর্লভ স্পোর্টস কার্ড ও স্বাক্ষরযুক্ত স্মারক সামগ্রী নিলামে তোলা হবে।

সূত্র: ইয়াহু স্পোর্টস

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]