• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১১:৩৭ দুপুর

বাংলা একাডেমি ও জাবি বাংলা বিভাগের শিক্ষা-সাহিত্য বিষয়ক সেমিনার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলা একাডেমি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের উদ্যোগে দুই দিন ব্যাপী শিক্ষা- সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে   শিশুসাহিত্যিক  রোকনুজ্জামান খান (দাদাভাই) এবং রোকেয়া সাখাওয়াত সোহেনের জীবন ও কর্ম বিষয়ে বিশেষ আলোচনা উপস্থাপিত হয়েছে। 

রবিবার (২১ জুন) বেলা ১১টা থেকে  বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী ভবনের বাংলা বিভাগের সেমিনার কক্ষে যথাক্রমে "রোকনুজ্জামান খান: বাস্তবতাবোধ ও জীবনদর্শন" এবং "রোকেয়া : তাঁর সাহিত্য, শিক্ষাব্রত ও জাগৃতি-সাধনা" শীর্ষক শিরোনামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি এবং জাবির বাংলা বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।


সেমিনারে বক্তারা বলেন, রোকনুজ্জামান খান কেবল একজন সাহিত্যিকই ছিলেন না, বরং এদেশের শিশুকিশোরদের উন্নত মনন গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। কয়েক প্রজন্মের শিশুকিশোরদের কাছে তিনি ‘দাদাভাই’ নামে সমধিক পরিচিত। ‘কচিকাঁচার মেলা’ সংগঠন এবং দৈনিক ইত্তেফাকের ‘কচিকাঁচার আসর’-এর সঙ্গে তাঁর নাম চিরকাল ওতপ্রোতভাবে জড়িত থাকবে।তিনি ছড়াকবিতার মধ্য দিয়েই অনন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান তুলে ধরেছেন। 

এছাড়া  প্রথম দিন আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আবু দায়েন। প্রাথম দিনের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) পিয়াস মজিদ। 

বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইনের সভাপতিত্বে  সেমিনারে প্রথম দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ও গবেষক ড. আনিস রহমান। দ্বিতীয় দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ড. মোরশেদ শফিউল হাসান। 

দ্বিতীয় দিনে আলোচনা হয় রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে। বক্তারা তাঁর  শিক্ষা-সংগ্রাম বিষয়ক নানা গুরুত্বপূর্ণ  কথা তুলে ধরেন। বিশেষ করে, প্রথাগত যুগ-সমাজে নারী শিক্ষা নিয়ে তাঁর সাহসী উদ্যোগ, অগ্রগতি এবং সাহিত্যের মাধ্যমে সমাজ চৈতন্যে সাড়া জাগানোর অতুলনীয় চেষ্টা নিয়ে কথা বলেন তারা। 

এই দিন  আলোচনা রাখেন অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা  নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সায়েরা হাবীব,উপপরিচালক, অনুবাদ উপবিভাগ, বাংলা একাডেমি।


আয়োজনের আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারহানা আখতার। আহ্বায়কের বক্তব্যে ড. ফারহানা আখতার বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ২১ ও ২২ জুন জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে শিশুসাহিত্যিক ও সংগঠক রোকনুজ্জামান খানের স্মরণে "রোকনুজ্জামান খান: বাস্তবতা বোধ ও জীবন দর্শন" এবং দ্বিতীয় দিনে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্য ও শিক্ষাব্রত নিয়ে "রোকেয়া: সাহিত্য, শিক্ষাব্রত ও জাগৃতি সাধনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে বিশিষ্টজন প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং আলোচনা রেখেছেন। আশাকরি এতে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত  সকলে উপকৃত হবেন। 

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]