কুমিল্লায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকার বিভিন্ন প্রকার বাজি, কসমেটিক্স সামগ্রী এবং বাসমতি চাল উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। বুধবার (২৪ জুন) রাতে কুমিল্লার রসুলপুর স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজিবি জানায়-কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি যৌথ অভিযান পরিচালনা করে থাকে। বুধবার রাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর উপস্থিতিতে, অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।
উক্ত টাস্কফোর্স ১৬৩০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১,৩১,২৮,৭৫৪/- (এক কোটি একত্রিশ লক্ষ আটাশ হাজার সাতশত) টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, কসমেটিক্স সামগ্রী এবং বাসমতি চাউল মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর