গ্রুপ পর্বের শেষ ম্যাচে নকআউট পর্বের কথা বিবেচনা করে শুরুর একাদশে নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে রাখেনি আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে গড়েন দুটি নতুন বিশ্বরেকর্ড।
রোববার (২৮ জুন) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় অনুষ্ঠিত ম্যাচে জর্ডানের বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা। প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি।
মাঠে নেমেই আক্রমণে গতি আনেন তিনি। এক পর্যায়ে গোল করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজের নামের পাশে আরও দুটি অনন্য কীর্তি যোগ করেন মেসি।
বিশ্বরেকর্ড দুটির মাধ্যমে আবারও ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করেন আর্জেন্টাইন মহাতারকা। নকআউট পর্বের আগে তার এমন পারফরম্যান্স আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে।
নকআউট পর্বে শিরোপা ধরে রাখার মিশনে মেসির ছন্দে ফেরা আর্জেন্টিনার আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর