শিশুর অন্ধত্ব রোধ, পুষ্টি ও সুস্থতার লক্ষ্যে জয়পুরহাটে উদ্বোধন করা হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। এবারের ক্যাম্পেইনে জেলার মোট ১ লাখ ৩৮ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ (২৮ জুন) জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, সিভিল সার্জন ডাঃ আল মামুন। এছাড়াও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় এবার ১ লাখ ৩৮ হাজার ২৩৩ জন শিশু নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় ভিটামিন-এ খাওয়ানোর জন্য ৮২৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর