সারাদেশের মতো বরগুনাতেও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে বরগুনা পৌরসভা কেন্দ্রে এ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
এ সময় বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, জেলা ছাত্রদলের সেক্রেটারি রনি এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এ কর্মসূচি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী দায়িত্ব পালন করছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর