• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৫:২৯ বিকাল

জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় বন্দনা রানি দাস নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে তাকে তার স্বামী মারপিট করে হত্যা করেছে। এ ঘটনায় স্বামী রাজকুমার দাসকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত রাজকুমার দাস সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া গ্রামের বাবলু দাসের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজকুমার দাস বিভিন্ন সময় তার স্ত্রীকে নির্যাতন করতেন।

গতরাতে সেলাই মেশিন নেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামী তার স্ত্রীকে মারধরও করে। পরে ভোররাতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় গৃহবধুর শশুর। এসময় লাশ নামিয়ে রেখে স্থানীয়দের খবর দেন গৃহবধুর স্বামীর পরিবার। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আটক করা হয়েছে স্বামী রাজকুমারকে।

এছাড়াও স্থানীয়রা জানান, রাজকুমার পরকীয়া আসক্তির কারণে তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতো। এটি পরিকল্পিত হত্যাকান্ড।

জয়পুরহাট থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মরদেহ নিচে নামানো হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি ।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]