• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৫৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০১:০৬ দুপুর

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই ১৪আইএমএইচ১০ (৮৩ভি৬০০৫সিএলকে) এবং লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ ১৬আইএমএইচ১০ (৮৩ভি৭০০৭এএলকে)। ইন্টেল কোর আল্ট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপ।

ল্যাপটপ দুটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর, সমন্বিত ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৬জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২জিবি পিসিআই-ই জেন ৪ এসএসডি, যা দ্রুত বুটিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি অতিরিক্ত র‍্যাম ও স্টোরেজ আপগ্রেডের সুবিধা থাকায় ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী সহজেই ডিভাইসটির সক্ষমতা বাড়ানো যাবে।

উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ল্যাপটপ দুটিতে রয়েছে- ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস এন্টি-গ্লেয়ার ডিসপ্লে। এছাড়া এফএইচডি আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, ডলবি অডিও সমর্থিত স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্যাকলিট কিবোর্ড এবং এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি স্ট্যান্ডার্ড নির্ভরযোগ্যতা অফিস, অনলাইন মিটিং, পড়াশোনা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ল্যাপটপ দুটিকে একটি আদর্শ সমাধানে পরিণত করেছে। অ্যালুমিনিয়াম বডি এবং পাতলা-হালকা ডিজাইন বহনযোগ্যতার পাশাপাশি প্রিমিয়াম লুকও নিশ্চিত করে।

পারফরম্যান্স, আপগ্রেড সুবিধা এবং নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]