ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ৩ জুলাই স্পিকার ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন।
এদিকে, আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, দাফন এবং সংশ্লিষ্ট বিভিন্ন রাষ্ট্রীয় ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর