• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৯:০৫ রাত

রাজবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি মোড় এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে মোটরসাইকেলের চালক জোহান ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে জোহানের স্ত্রী সেতু আক্তার। আহত সেতু আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জোহান ফরিদপুর কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার হরিণধারা এলাকায় এক আত্নীয়ের বাড়িতে বেড়ানো শেষে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন জোহান।

এ সময় তারা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর কালীবাড়ি মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বহনকারী পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোহানের মৃত্যু হয়।

ওসি আরো বলেন, এ ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপে চলমান রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]