• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩৭ বিকাল

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দরপতন এবং মুদ্রাস্ফীতির নতুন তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৪ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৫৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদের হারসংক্রান্ত নীতির অনিশ্চয়তা স্বর্ণের বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডডা বলেন, মার্কিন সুদের হার নীতি নিয়ে অনিশ্চয়তার প্রভাব বাজারে পড়ছে, যার ফলে অস্থিরতাও তৈরি হচ্ছে।

এদিকে, পেট্রোলের দাম বৃদ্ধির কারণে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর মূল্যস্ফীতির চাপ বেড়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৩২ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা। মুদ্রাস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ২২ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৬ দশমিক ০৮ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬০২ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১০৮ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]