• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০১:৫৬ রাত

প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ প্রচারণামূলক কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। 'প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা' স্লোগানে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রযুক্তিপণ্য কিনে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

বৃহস্পতিবার (০২ জুলাই) ইসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুল হাসান দিপু, সদস্য সচিব মো. নজরুল ইসলাম হাজারী এবং যুগ্ম সদস্য সচিব মো. এহতেশামুল হক।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলা এ অফারের আওতায় প্রতি এক হাজার টাকা মূল্যের প্রযুক্তিপণ্য কেনাকাটায় একটি করে কুপন দেওয়া হবে। পরে কুপনের মাধ্যমে লটারিতে ১১ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য কক্সবাজার ভ্রমণের বিশেষ প্যাকেজ রাখা হয়েছে, যেখানে বিমান টিকিট, আবাসন ও খাবারের সম্পূর্ণ ব্যয় বহন করবে আয়োজকরা। আগামী ২০ জুলাই রাত ৮টায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে সদস্য সচিব মো. নজরুল ইসলাম হাজারী বলেন, বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের সম্পৃক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্যের মার্কেট হিসেবে ইসিএস কম্পিউটার সিটি সব সময় গ্রাহকদের জন্য নতুন ও আকর্ষণীয় আয়োজনের চেষ্টা করে। বিশ্বকাপ উপলক্ষে নেওয়া এই কর্মসূচি প্রযুক্তি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও ক্রীড়াপ্রেমীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এই আয়োজন বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে। একই সঙ্গে প্রযুক্তিপণ্য কেনাকাটায় ক্রেতারা অতিরিক্ত সুবিধা পাওয়ার পাশাপাশি প্রযুক্তি বাজারে ইতিবাচক সাড়া সৃষ্টি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইসিএস কম্পিউটার সিটির সদস্য মো. মোশাররফ হোসেন, মো. আবু তুহিন চৌধুরী, মো. শেখ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), মোহাম্মদ নোমান শিকদারসহ ইসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ী, দোকান মালিক এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]