শেরপুরের নালিতাবাড়ীতে "মাদক নয়, সুস্থ সমাজ চাই" স্লোগানকে সামনে রেখে কিশোর ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ, সুন্দর সমাজ ও মাদকমুক্ত দেশ গড়তে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকার বেগম রৌশন আরা একাডেমি প্রাঙ্গণে ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।
একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. মোবারক আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফিরোজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই স্পোর্টস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমীন লিটন ও উবায়দুল ইসলাম সোহাগ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রবিউল আলম ইউসুফ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন টিম এর প্রতিষ্ঠাতা ক্রীড়া সাংবাদিক মো. রোকনুজ্জামান সেলিম, সাইদুল ইসলাম, আবু সাঈদ ও আব্দুল মান্নান প্রমুখ।
সভায় বক্তারা মাদকের কুফল ও এর ভয়াবহতা তুলে ধরে বিশদ আলোচনা করেন। এসময় অংশগ্রহণকারী ও একাডেমির শিক্ষার্থীরা মাদককে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন যে তারা কখনো মাদক গ্রহণ করবেন না।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর