বাংলাদেশে আরাকান আর্মির প্রধান চিকিৎসা নিচ্ছেন এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেও এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিক জানতে চান, আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য রয়েছে কি না।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”
এ সময় মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান জোরদার করায় সীমান্তবর্তী বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও রয়েছে।
এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, “সীমান্ত পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সীমান্তে নজরদারিও বাড়ানো হয়েছে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর