• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ দুপুর

গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের প্রেস মিট অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকালে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্স এ প্রেস মিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব এর সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারী জেনারেল ও উল্লাস অরগানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহ সভাপতি ও উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফা উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান, ইফফাত আমবারিন জয়া, উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ও ক্লাবের কায নির্বাহী কামিটির ও উল্লাস অরগানাইজিং কমিটির সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উল্লাস আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। আরো উপস্থিত ছিলেন ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট- সিজন ২-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম তার উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অংশগ্রহণকারী ক্লাবসমূহের সম্মানিত প্রধান সমন্বয়কারী ও অফিস সমন্বয়কারীগণ এবং গুলশান ইয়ুথ ক্লাব ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২-এর বিভিন্ন কনভেনর ও কো-কনভেনর, এবং বিভিন্ন স্বনামধন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সমুহের সম্মানিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড-এর সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) ‘উল্লাস’ ২০২৬-কে সফল ও স্মরণীয় করে তুলতে অংশগ্রহণকারী সকল ক্লাব ও তাদের ক্রীড়াবিদদের আন্তরিক অংশগ্রহণ এবং ক্রীড়াঙ্গনের প্রসারে তাদের অঙ্গীকারের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতি রাজউকের চেয়ারম্যানের প্রতি তাদের মূল্যবান সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি, রাজউকের আওতাধীন এই কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবের ওপর অর্পণ করায় তিনি রাজউকের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই আস্থা ও সহযোগিতা গুলশান ইয়ুথ ক্লাবকে উৎসাহিত করেছে। সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, এই আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করে ক্লাবটি কমপ্লেক্সটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং কার্যকর ব্যবহারের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাবে।

তিনি ‘উল্লাস’ ২০২৬ আয়োজনকে সম্ভব করে তুলতে যেসব স্পনসর ও পার্টনার উদারভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সকলের অংশগ্রহণ, ক্রীড়াসুলভ মনোভাব, সহযোগিতা ও অব্যাহত সমর্থনই এই ক্রীড়া উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলবে।

উল্লাস ২০২৬-এর আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং সমন্বয়ক অজয় কুমার কুন্ডু স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, অংশগ্রহণকারী ক্লাবসমূহের প্রতিনিধি, পৃষ্ঠপোষকবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি উল্লাস ২০২৬-এর সাফল্য কামনায় সকলের সৌজন্যমূলক উপস্থিতি, সহযোগিতা ও মূল্যবান অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

“উল্লাস ২০২৬” আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অনুষ্ঠানে উপস্থিত সকল অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি, সম্মানিত অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের উপস্থিতি ও মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজনটির বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

আগামী ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের শুভ সূচনা হবে। এরপর সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

তিনি জানান, আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট- সিজন ২। এবারের উৎসবে থাকছে ১৩টি ক্রীড়া ইভেন্ট-১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্বনামধন্য ২৪টি ক্লাব অংশগ্রহণ করবে এবং এতে ১২০ জনেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।

‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে উল্লাস ২০২৬-এর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি উপস্থাপন করেন। এবং অংশগ্রহণকারী সকল ক্লাবকে তাদের মূল্যবান সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, উল্লাস ২০২৬ সকল ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। পাশাপাশি এই আয়োজন অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে আরও সুদৃঢ় করবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]