রাজবাড়ীর পাংশায় উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।
পাংশা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)র যৌথ আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার সম্মেলন কক্ষে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বি এম নুর মুহাম্মাদ চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাৎ জামিল রুপু, বি আর ডিবির চেয়ারম্যান প্রমুখ।
পরে মোঃ জামান উদ্দিন, মোছাঃ মালা বেগম, আব্দুল ওহাবকে শ্রেষ্ঠ উপকারভোগী সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সেই সাথে গাছের চারা বিতরন করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর