প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিশেষ মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণের ২য় দফায় কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার(০৬ জুলাই) সকালে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে উপকার ভোগীদের হাতে তুলে দেন তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী।
এসময় প্যানেন চেয়ারম্যান শফিকুল হক,মোফাজ্জল হোসেন আকসান,আলী আবদাল খোকন,ইউনিয়ন পরিষদ সচিব গুলেনুর আহমদ সহ উপকার ভোগীগন।
আশিক নুর,আহমদ আলী জানান,মানবিক সহায়তার চাল ও নগদ অর্থ পেয়ে অনেক উপকার হয়েছে। কষ্টের মধ্যে একটু আলোর দেখা পেয়েছি। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ তিনি আমাদের হাওর পাড়ের কৃষকগনের পাশে থাকার কথা দিয়েছিলেন তার কথার বাস্তবায়ন ও করেছেন।
তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকার সময়োপযোগী পদক্ষেপ কৃষি প্রণোদনা দেয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকগনের চোখে মুখে যে স্বস্তির হাসি ফুটেছে। এই সহায়তা তাদের জীবনযাত্রাকে সহজ ও সুন্দর করে তুলতে সহায়ক হবে। আগামী দিন গুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ এলাকার উন্নয়ন ও জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করতে সব সময় পাশে থাকবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর