• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ১১:১৮ দুপুর

ফুটবল আর প্রযুক্তির মিলনমেলায় ‘টেকনো ফুটবল নাইট’

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে ‘টেকনো ফুটবল নাইট’ এক্সক্লুসিভ ম্যাচ স্ক্রিনিং অ্যান্ড মিডিয়া মিট আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হাইটসের আইরিস ব্যাংকোয়েট হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও প্রযুক্তিবিষয়ক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ ছাড়া টেকনো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান টেকনোর হেডকোয়ার্টারের প্রতিনিধি জেরি। তিনি বলেন, বাংলাদেশের বাজার টেকনোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণমাধ্যমের সহযোগিতা ও আস্থাই টেকনোকে ভোক্তাদের আরও কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পরে আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, এটি কোনো পণ্য উন্মোচনের অনুষ্ঠান নয়; বরং গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস ভাগাভাগি করার একটি আন্তরিক আয়োজন।

বৈশ্বিক মোবাইল ফোন শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে মোবাইল শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। তাঁর ২৪ বছরের কর্মজীবনে এমন সংকট আগে দেখেননি। ডলার, উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যবস্থার চাপের কারণে প্রতিনিয়ত মোবাইল ফোনের দাম বাড়ছে। তাঁর কাছে থাকা বাজার বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দাম আরও বাড়তে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আগে যে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের স্মার্টফোন ১০ হাজার টাকায় বিক্রি হতো, এখন সেটির দাম প্রায় ১৫ হাজার টাকায় পৌঁছেছে এবং পরিস্থিতির উন্নতি না হলে তা ২০ হাজার টাকায়ও পৌঁছাতে পারে।

তিনি বলেন, বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য না ফিরলে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। একই সময়ে মানুষের ক্রয়ক্ষমতাও কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভোক্তাদের স্বস্তি দিতে টেকনো নিজস্ব উদ্যোগে বিভিন্ন মডেলে মূল্যছাড় ও বিশেষ অফার দিচ্ছে।

রেজওয়ানুল হক আরও বলেন, ২০১৬ সালে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে টেকনোর বৈশ্বিক ফুটবল যাত্রা শুরু হয়। এরপর প্রতিষ্ঠানটি সিএএফ আফ্রিকা কাপ অব নেশনস, এএফসি ক্লাব প্রতিযোগিতা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ফুটবলের উন্নয়নে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের টাইটেল স্পনসর হিসেবেও টেকনো দায়িত্ব পালন করছে।

বক্তারা গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে নৈশভোজের পাশাপাশি বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এর আর্জেন্টিনা-মিশর এর ম্যাচ উপভোগ করেন উপস্থিত সাংবাদিকগণ, অতিথি ও টেকনো কর্মকর্তারা।

অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়, আড্ডা এবং ফুটবল ঘিরে প্রাণবন্ত সময় কাটান অংশগ্রহণকারীরা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]