• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৪ মিনিট পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৩:৫১ দুপুর

যশোরে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে আটক এক কিশোর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তাহসীন ইসলাম ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় তার কক্ষ থেকে একটি চাপাতি, কিছু তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি ৩ নম্বর আসামি।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামে আলোচিত একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার রাতেই তাহসীন ইসলামকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে সিটিটিসি। ওই ঘটনার তদন্তে একটি নেটওয়ার্কের কার্যক্রমের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে সংগঠনটির বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]