চলতি ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কেটে রাখা করকে আর চূড়ান্ত কর (ফাইনাল ট্যাক্স) হিসেবে গণ্য করা হবে না। এর পরিবর্তে এটি অগ্রিম কর (অ্যাডভান্স ট্যাক্স) হিসেবে বিবেচিত হবে, যা বছর শেষে আয়কর হিসাবের সঙ্গে সমন্বয় করা যাবে।
ফলে সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত মুনাফা করদাতার মোট করযোগ্য আয়ের সঙ্গে যোগ করে প্রচলিত আয়কর স্ল্যাব অনুযায়ী চূড়ান্ত কর নির্ধারণ করা হবে। যদি উৎসে কাটা করের পরিমাণ করদাতার প্রকৃত করদায়ের চেয়ে বেশি হয়, তবে অতিরিক্ত অর্থ ফেরত বা রিফান্ড হিসেবে পাওয়া যাবে।
এ ছাড়া, নতুন করবর্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কর রিফান্ডের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। আবেদন যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে করদাতার ব্যাংক হিসাবে রিফান্ডের অর্থ পাঠানো হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর