• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৫:২৬ বিকাল

পাংশায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টা, একজন গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পাংশা উপজেলার চরঝিকরি গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয় জনতা জিল্লু মণ্ডলকে আটক করে পাংশা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রী চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে চরঝিকরি দক্ষিণপাড়ায় লোকমান হোসেনের বাড়ির পাশের মাঠ সংলগ্ন একটি আখক্ষেতের কাছে পৌঁছালে অভিযুক্ত তার পথরোধ করে জোরপূর্বক আখক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে ছাত্রীটি অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পালিয়ে যায়।

স্থানীয় লোকমান হোসেন বলেন, শিশুটির চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়দের নিয়ে তার বাড়িতে গেলে প্রথমে সে অভিযোগ অস্বীকার করলেও পরে ঘটনার কথা স্বীকার করে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত জিল্লু মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৪ জুলাই) পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক। পরে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]