নাটোরের সিংড়া চলনবিলে পরিবেশকর্মীদের অভিযানে শিকারিদের হাত থেকে উদ্ধার করা পাঁচটি বক অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে সিংড়া উপজেলা পরিষদ চত্বরে বকগুলো অবমুক্ত ও পাখি ধরার ফাঁদ ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এর আগে চলনবিলের পারিল বিলে পাখি শিকারের বিরুদ্ধে অভিযান চালান পরিবেশকর্মীরা। চলনবিল জীববৈচিত্র্য ফোরামের সভাপতি জুলহাজ কায়েমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পাঁচটি বক এবং পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বকগুলো উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও পরিবেশ প্রকৃতি আন্দোলনের সভাপতি এমরান আলী রানা, সাংবাদিক ও পরিবেশকর্মী আবু জাফর সিদ্দিক, পরিবেশকর্মী মোতালেব হোসেন এবং বায়েজিদ ইসলাম জয় প্রমুখ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর