যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমনকে আবারো আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। সে শহরের রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তাকে ২০২৪ সালের ১৮ নভেম্বর কানাইতলা গ্রামে নাশকতার ঘটনায় দায়ের করা একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতয়ালি থানা পুলিশ জানায়, ভাগ্নে ইমনের বিরুদ্ধে বিভিন্ন ১২টি মামলা রয়েছে।
এর আগে, গত ১২ জুন শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন আজিজ সিটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোমবাতি ও হেরিকেন নিয়ে বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, ভাগ্নে ইমন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, বোমাবাজি, বিস্ফোরনের একাধিক অভিযোগ রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর