• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ১১:১৮ রাত

সড়কের গর্তে পড়ে গাড়ি নষ্ট, ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে পাঠানো হচ্ছে আইনি নোটিশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম নগরীর সড়কের গর্তে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও চসিক সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে আইনি নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশে গাড়ি মেরামতে ব্যয় হওয়া ৯১ হাজার টাকা সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের দাবি জানানো হবে।

আগামীকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী খালেদ মাহমুদ রায়হানের পক্ষে আইনজীবী মো. মীর হাসান বাবলু এই আইনি নোটিশটি পাঠাচ্ছেন বলে জানা গেছে।

উক্ত নোটিশে বলা হয়েছে, খালেদ মাহমুদ রায়হান পেশায় একজন আইনজীবী এবং তিনি নগরীর মুরাদপুর সংলগ্ন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও মুরাদপুর ফ্লাইওভারের মুখে দীর্ঘদিন ধরে কার্পেটিং নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে নোটিশে অভিযোগ করা হয়।

নোটিশে বলা হয়, মঙ্গলবার (১৪ জুলাই) হোন্ডা ভেজেল গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার একটি গর্তে চাকা পড়ে গাড়ির চাকা ফেটে যায়। এতে গাড়িটির মাডগার্ড, এক্সেল, বাম্পার, সাসপেনশন, স্টিয়ারিং র‌্যাক বক্স, হ্যাঙ্গার ও গাড়ির রংসহ বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব মেরামতে প্রায় ৯১ হাজার টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি গাড়িটি ব্যবহার করতে না পারায় নিয়মিত অফিসে যাতায়াতও ব্যাহত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় এই ক্ষয়ক্ষতির দায় তাদের ওপর বর্তায়। তাই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

এই বিষয়ে আইনজীবী মো. মীর হাসান বাবলু বিডি২৪লাইভ কে বলেন, ভূক্তভোগী তাঁর গাড়িটি নিয়ে আজ (মঙ্গলবার) সকাল ৬টায় উক্ত সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কে থাকা গর্তে গাড়িটি পড়ে গিয়ে সেটি বেশ ক্ষতিগ্রস্থ হয়৷ এই বিষয়ে ক্ষতিপূরণ চেয়ে খালেদ মাহমুদ রায়হানের পক্ষে একটি আইনী নোটিশ আগামীকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও চসিক সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী বরাবরে প্রেরণ করা হবে৷

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]