• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১২:৫৯ রাত

গণমাধ্যমে সংবাদের জেরে ভুক্তভোগীর টাকা ফেরত দিল ‘মোবাইল বাজ বিডি’

ছবি: সংগৃহীত

রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিতর্কিত স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান ‘Mobile Buzz BD’ (মোবাইল বাজ বিডি)-এর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে অবশেষে নতিস্বীকার করতে বাধ্য হলো কর্তৃপক্ষ। চাইনিজ গ্লোবাল নামের ভুয়া ও অননুমোদিত মডিফাইড সংস্করণের ফোন দিয়ে গ্রাহকের সঙ্গে জালিয়াতির ঘটনা নিয়ে সম্প্রতি প্রযুক্তি পোর্টাল ‘টেকজুম ডটটিভি’ এবং ‘বিডি২৪লাইভ'-এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে টনক নড়ে ‘মোবাইল বাজ বিডি’ কর্তৃপক্ষের। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় নিজেদের ব্র্যান্ড ইমেজ রক্ষা ও আইনি জটিলতা এড়াতে তারা ভুক্তভোগী ইশতিয়াক আহমেদ লিখনের সঙ্গে যোগাযোগ করে এবং তার পরিশোধ করা পুরো টাকা ফেরত দিতে বাধ্য হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতি মোবাইল বাজ বিডি জানায়, সংশ্লিষ্ট ডিভাইসটি একটি আন-অফিসিয়াল ভ্যারিয়েন্ট হওয়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ওয়ারেন্টি প্রযোজ্য নয়। তবে ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে ‘মোবাইল বাজ বিডি’ নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের সার্ভিস ও রিপ্লেসমেন্ট সুবিধা প্রদান করে থাকে। এই সময়ের মধ্যে ডিভাইসে কোনো প্রকৃত হার্ডওয়্যার বা সফটওয়্যার জনিত সমস্যা শনাক্ত হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর রিপ্লেসমেন্টের ব্যবস্থা করা হয়।

মোবাইল বাজ বিডি আরও জানায়, অভিযোগকারী গ্রাহকের সঙ্গে কাস্টমার কেয়ার ও কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট টিম একাধিকবার যোগাযোগ করে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাধানের অংশ হিসেবে রিপ্লেসমেন্টের পরিবর্তে গ্রাহককে সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করা হয়।

*যে প্রতারণার শিকার হয়েছিলেন লিখন:* ভুক্তভোগী ইশতিয়াক আহমেদ লিখন জানান, গত ৩০ জুন, ২০২৬ তিনি ‘রেডমি নোট ১৪ প্রো প্লাস’ (Redmi Note 14 Pro+) মডেলের ইনট্যাক্ট চাইনিজ ভ্যারিয়েন্ট কিনতে মোবাইল বাজ বিডি’র আউটলেটে যান। কিন্তু শপের কর্মীরা তাকে ইনট্যাক্ট চায়না ভ্যারিয়েন্ট বলে আদতে ‘চাইনিজ গ্লোবাল’ নামের একটি কাস্টমাইজড ফোন ধরিয়ে দেয়। এটি মূলত চাইনিজ ফোনের বুটলোডার আনলক করে জোরপূর্বক থার্ড-পার্টি ইন্ডিয়ান রম (Indian ROM) ফ্ল্যাশ করা একটি রূপান্তর।

পরবর্তীতে বাসায় এসে লিখন দেখতে পান, ফোনের বক্সের মডেল নম্বরের সঙ্গে ভেতরের ওএস (OS) সংস্করণের কোনো মিল নেই। ‘ফার্স্ট ইউজ’ বা প্রথম ব্যবহার দেখাচ্ছিল এপ্রিল ২০২৬, যা ফোনটি যে আগেই ব্যবহৃত বা রিফারবিশড ছিল, তা প্রমাণ করে। এই ভুয়া রমের কারণে- ফোনে ছবি ও ভিডিওতে চরম ঝাপসা হওয়া (Blurriness), অতিরিক্ত গরম হওয়া (Heating Issue) এবং ভবিষ্যতের সব অফিশিয়াল সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট চিরতরে বন্ধ হয়ে যাওয়ার মতো মারাত্মক কারিগরি ত্রুটি দেখা দেয়।

*গ্যারান্টিতে অস্বীকৃতি ও গ্রাহক হেনস্তা:* ৭ দিনের অফিশিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পিরিয়ডের মধ্যে (৭ জুলাই) লিখন এই সব জালিয়াতির অকাট্য প্রমাণসহ শপে গেলে মোবাইল বাজ বিডি’র কর্মীরা তা মানতে অস্বীকৃতি জানায়। উল্টো দোকানের দায়িত্বরত এক সিনিয়র কর্মী লিখনের সঙ্গে চরম বেয়াদবিপূর্ণ ও আগ্রাসী আচরণ করেন। সাপ্তাহিক ছুটির দিনকে কূটতর্কের মাধ্যমে বাদ দিয়ে দিন গণনায় জালিয়াতির চেষ্টা করা হয়। গ্রাহক ও তার বন্ধু পরিস্থিতি ভিডিও করতে গেলে তাদের ওপর চড়াও হতে উদ্যত হয় শপের কর্মীরা এবং চরম অপমান-অপদস্থ করে তাদের দোকান থেকে বের করে দেওয়া হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]